এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে ছোড়া একটি নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই আটকে দিয়ে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে সৌদির এ দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, মদিনা অভিমুখে ধেয়ে আসা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সৌদি ও ইয়েমেনি যৌথ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে নিক্ষেপ করা হয়েছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সৌদি জোটের এই দাবিকে পুরোপুরি ‘ভিত্তিহীন ও অসত্য’ বলে উড়িয়ে দিয়েছে হুতিরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, “ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্পষ্টভাবে নিশ্চিত করছে যে, আজ সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কোনো ধরনের অভিযান পরিচালনা করা হয়নি। মদিনায় হামলার বিষয়ে সৌদি শত্রুপক্ষের এই দাবি একটি নির্লজ্জ ও ধৃষ্টতাপূর্ণ মিথ্যাচার।”
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় পবিত্র নগরী মক্কা ও মদিনা লক্ষ্য করে হুতি বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছিল রিয়াদ। তবে হুতিরা বরাবরই পবিত্র শহরগুলোতে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করে আসছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসেও মক্কার আকাশসীমায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করেছিল সৌদি প্রতিরক্ষা বাহিনী। সে সময় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী মদিনার একটি বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর অভিযোগও তোলা হয়েছিল হুতিদের বিরুদ্ধে।
অক্টোবর ১৫, ২০২৬
অক্টোবর ১২, ২০২৬
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।