স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে নতুন দায়িত্ব

অনলাইন ডেস্কঃ
১৫ অক্টোবর, ২০২৬ ৫:৩৪ পিএম
শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে নতুন দায়িত্ব

দেশের বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থার মানোন্নয়ন ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আট সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এবং সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। গঠিত কমিটিকে আগামী দুই মাসের মধ্যে তাদের মূল্যায়ন ও সুপারিশমালা সরকারের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন: 

১. স্বরাষ্ট্রমন্ত্রী (আহ্বায়ক)  
২. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী  
৩. বিমানবাহিনী প্রধান  
৪. সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও)  
৫. স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব  
৬. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব  
৭. পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)  
৮. মন্ত্রিপরিষদ সচিব (সদস্যসচিব)  

প্রজ্ঞাপনে জানানো হয়, কার্যকর সুপারিশ প্রণয়নের স্বার্থে কমিটি প্রয়োজন অনুযায়ী যেকোনো নতুন সদস্যকে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। এছাড়া কমিটির চাহিদা অনুযায়ী যেকোনো সময় সভা আহ্বান করা যাবে। এই কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।