এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ রমনা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ জাহিদুল ইসলাম। শনিবার (১৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
একই আদেশে জয়পুরহাটের সাবেক পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির ডিসি হিসেবে ট্রাফিক অ্যাডমিন (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) বিভাগে বদলি করা হয়েছে।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৫ মে রমনা বিভাগের তৎকালীন ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়। ওই দিনই নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলামকে ডিএমপিতে বদলি করা হয়েছিল। শনিবারের আনুষ্ঠানিক আদেশের মাধ্যমে তাকে রমনা বিভাগের দায়িত্ব দেওয়া হলো।
উল্লেখ্য, পুলিশ কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগের দিন এক আলোচিত অভিযান চালিয়ে আলোচনায় আসেন। তৎকালীন নীলফামারীর এসপি থাকাকালীন তার নেতৃত্বে সৈয়দপুর বিমানবন্দরে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক করা হয়েছিল। ওই ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই পুলিশ কর্মকর্তার বহিষ্কার দাবি করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছিল।
নতুন এই পদায়নের মাধ্যমে ডিএমপির রমনা বিভাগে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
বিনোদন | ১৬ আগস্ট, ২০২৬
বলিউড | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।