এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে নতুন দুটি কাজের সূচনা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার চর সুলতানপুর এলাকায় ‘আনোয়ারা মান্নান বেগ কলেজ’-এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ‘চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়’-এর একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়নকাজগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বর্তমান একতলা একাডেমিক ভবনটি চারতলা নির্মাণের উপযোগী ভিত্তির ওপর তৈরি করা হয়েছিল। এবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণকাজ শুরু হচ্ছে। কাজটি শেষ হলে বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংখ্যা বাড়বে, যা শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনা করতে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল বলেন, “শিক্ষার প্রসার এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
পৃথক এসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা ও কমিটির সদস্য মঞ্জুরুল হক মৃধা। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এপ্রিল ৮, ২০২৫
জুলাই ৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।