এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে এক স্বাস্থ্যকর্মীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া অগ্নিকাণ্ডের সময় বাড়ি থেকে নগদ দেড় লাখ টাকা হারিয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, গত শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্যকর্মী আনোয়ারা খাতুনের গ্রামের বাড়িতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ওই বাড়িতে বসবাসরত আনোয়ারা খাতুনসহ তাঁর তিন দেবর—নজরুল ইসলাম, নাসির উদ্দীন ও সৈনিক জিয়াউর রহমানের ব্যবহৃত ৯টি টিনশেড পাকা ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে ঘরে থাকা দুটি ফ্রিজ, একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি, মজুতকৃত ধান, গম, ভুট্টা, দামি খাট, সোফাসহ যাবতীয় আসবাবপত্র, পোশাক ও কাঁথা-কম্বল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া আগুনের তাণ্ডবের মধ্যে নাসিরের শোকেসে রাখা গরু বিক্রির ১ লাখ টাকা এবং আনোয়ারার ৫০ হাজার টাকা হারিয়ে গেছে বলে জানা গেছে।
আগুনের ভয়াবহতা দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে চরম মানবেতর জীবন যাপন করছে। মাথা গোঁজার ঠাঁই না থাকায় এবং খাবার ও পরনের কাপড়ের অভাবে তাঁরা চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে সামান্য খাবার ও কাপড়চোপড় দিয়ে সহযোগিতা করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অসহায় এই পরিবারগুলোর পুনর্বাসনে জরুরি ভিত্তিতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জুন ৪, ২০২৪
নভেম্বর ২, ২০২৪
আগস্ট ২৩, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৪ নভেম্বর, ২০২৬
জাতীয় | ১৪ নভেম্বর, ২০২৬
জাতীয় | ১৪ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ১৪ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।