এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ‘এসকাফ’ (Eskup) কাশির সিরাপসহ মো. মারুফ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানাধীন হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে জনৈক রইচ উদ্দিনের বাড়ির সামনের পাকা রাস্তায় অবস্থান নেয় পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে মারুফ হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৪ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মারুফ হোসেন দৌলতপুর উপজেলার বাগোয়ান কান্দিরপাড়া গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
অক্টোবর ১, ২০২৬
আগস্ট ২৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।