এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষা ও সমাজসেবায় অনন্য অবদানের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন হাসান মুহিদুজ্জামান মন্টু মাস্টার। দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার পাশাপাশি তিনি রাজনৈতিক অঙ্গনেও সততা ও নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
একজন আদর্শ শিক্ষক হিসেবে সমাজ গঠনে রয়েছে তাঁর অনন্য অবদান। তিনি চক দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে কোমলমতি শিক্ষার্থীদের শুধু পাঠদানই করছেন না, বরং তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন। এলাকার শিক্ষা বিস্তারে তাঁর এই ভূমিকা সর্বমহলে প্রশংসিত।
শিক্ষা প্রসারের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও হাসান মুহিদুজ্জামান মন্টু মাস্টার একজন সৎ, দক্ষ ও পরীক্ষিত নেতা হিসেবে সুপরিচিত। তাঁর রাজনৈতিক পথচলা অত্যন্ত দীর্ঘ ও সমৃদ্ধ। বর্তমান দায়িত্বের পাশাপাশি ইতিপূর্বে তিনি অত্যন্ত সফলতার সঙ্গে দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তৃণমূল রাজনীতিতে তাঁর সক্রিয়তার ধারাবাহিকতায় তিনি থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং থানা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, রাজনীতি ও শিক্ষা—উভয় ক্ষেত্রেই হাসান মুহিদুজ্জামান মন্টু মাস্টারের সততা, মানবিকতা এবং দূরদর্শী নেতৃত্ব প্রশংসনীয়। একজন শিক্ষিত, অভিজ্ঞ ও জনবান্ধব মানুষ হিসেবে এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর এই নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সুধী সমাজ ও সাধারণ জনগণ।
জানু ৯, ২০২৫
অক্টোবর ৩১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।