এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর খিলগাঁওয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে তথাকথিত ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চাহিদা অনুযায়ী গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ট্রাইব্যুনালে সোপর্দ করা হচ্ছে।
গ্রেপ্তার হওয়া পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন।
ঘটনার পটভূমি ও মামলার বিবরণ:
মামলার এজাহার অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে তুলে নিয়ে যায় পুলিশ। সে সময় তার সঙ্গে মহিউদ্দিন নামে আরেক ছাত্রদল নেতাও ছিলেন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে ওই দিন রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রাজধানীর খিলগাঁও খেলার মাঠে ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে জনিকে নির্মমভাবে হত্যা করা হয়।
দীর্ঘদিন পর ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন হলে, একই বছরের সেপ্টেম্বর মাসে নিহত জনির বাবা মো. ইয়াকুব আলী বাদী হয়ে এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলায় সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনের নাম উল্লেখ করা হয়েছে। নামীয় আসামিদের মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৯ জন নেতাকর্মী রয়েছেন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ | ২৬ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।