এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিশুদের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও প্রাণিজ আমিষের প্রয়োজনীয়তা তুলে ধরতে ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর ডিম বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
‘প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. প্রভাস চন্দ্র সেন বলেন, “শিশুদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। ডিম হলো উন্নত মানের প্রাণিজ আমিষের অন্যতম সহজলভ্য উৎস। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও মেধাবী হিসেবে গড়ে তুলতে প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।” এ সময় তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে ডিম তুলে দিয়ে ‘স্কুল ফিডিং’ কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় ডিম পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।
অনুষ্ঠানে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অক্টোবর ২১, ২০২৪
জানু ২৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।