এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরবর্তীতে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব বলেন, “দেশের সামগ্রিক অর্থনীতি ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের টেকসই উন্নয়নে সরকারি সহায়তার পাশাপাশি খামারিদের আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনায় আরও সচেতন হতে হবে। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং আন্তর্জাতিক বাজারে এর রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে আমাদের সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।”
স্বাগত বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন বলেন, “প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন, উন্নত জাত নির্বাচন এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাপনায় জোর দিতে হবে। খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে মানসম্মত প্রাণিজ পণ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রান্তিক খামারি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৬ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।