এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে নতুন অধ্যক্ষের বরণ, ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর এবং পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সহকর্মীদের স্মৃতিচারণ, ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় মুখরিত হয়ে ওঠে কলেজের অডিটোরিয়াম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কলেজ অডিটোরিয়ামে শিক্ষক পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকারী অধ্যক্ষ প্রফেসর মোঃ আলমগীর হাসান। শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং প্রভাষক মাহিদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক বিষ্ণুপদ মন্ডল, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আব্দুর রশিদ খান, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক প্রভাষক মোরাদ হোসেন তালুকদার এবং সদস্য প্রভাষক মো. মুকুল। এছাড়া কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ আলমগীর হাসান বলেন, "কলেজের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও সার্বিক অগ্রগতির জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে।" তিনি কলেজের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস বলেন, "নতুন অধ্যক্ষ মহোদয়ের দক্ষ নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী। ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব সফলভাবে পালন শেষে মোঃ আব্দুস সালাম ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে আমাদের সাথেই থাকছেন—এটি অত্যন্ত আনন্দের। পাশাপাশি পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থলে যাওয়া মোঃ কেরামত আলী খানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।"
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বের সফল সমাপ্তি উপলক্ষে মোঃ আব্দুস সালামকে বিশেষ সম্মাননা জানানো হয়। তিনি পরবর্তীতে কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
অন্যদিকে, পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক মোঃ কেরামত আলী খান প্রভাষক পদে পদোন্নতি পেয়ে মাদারীপুরের সরকারি বরহামগঞ্জ কলেজে বদলি হওয়ায় তাঁকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
বক্তারা এই দুই শিক্ষকের নিষ্ঠা, সততা ও শিক্ষা কার্যক্রমে অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। আলোচনা সভা শেষে উভয় শিক্ষকের হাতে ফুল ও শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেওয়া হয়। সহকর্মী ও শিক্ষার্থীদের শ্রদ্ধা আর ভালোবাসায় অনুষ্ঠানটি এক আবেগঘন মিলনমেলায় রূপ নেয়।
অক্টোবর ৯, ২০২৫
এপ্রিল ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।