এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের নবাগত জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সঙ্গে আগৈলঝাড়া উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (আজ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বরিশালের সার্বিক উন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে ভূমিসেবা প্রদানে স্বচ্ছতা আনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "সাধারণ মানুষ যাতে কোনোভাবেই দালাল বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে হয়রানি কিংবা অতিরিক্ত অর্থ ব্যয়ের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে।" তিনি অবিলম্বে দালালদের দৌরাত্ম্য বন্ধ করে সরাসরি, সহজ ও শতভাগ হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কঠোর নির্দেশ দেন। পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় স্থানীয় প্রতিনিধিরা উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের ঘর খালি থাকা, মাদক নির্মূল, বাল্যবিয়ে প্রতিরোধ এবং উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের নামফলক স্থাপনসহ জনস্বার্থ সংশ্লিষ্ট নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় জেলা প্রশাসকের দৃষ্টিগোচর করেন। জেলা প্রশাসক এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, ছোটমণি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক সুশান্ত বালা, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং জুলাই যোদ্ধা মেহেদী হাসান প্রমুখ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, মো. সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
মার্চ ১২, ২০২৬
মে ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।