এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুল্লশ্রী ফকির বাড়ি এলাকার বাসিন্দা সিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকির (২৬) চুরির অভিযোগে আগৈলঝাড়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মাদক ও চুরি-সংক্রান্ত মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল আগৈলঝাড়া ফিলিং স্টেশন ও মাদক ব্যবসায়ী একাধিক মাদক মামলার আসামি জাকাত ফকিরের বাড়ির সামনে থেকে নেশাগ্রস্ত অবস্থায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় আনার পর থানা হাজতে থাকা অবস্থায় তিনি নিজের মাথায় একাধিকবার আঘাত করেন বলে পুলিশ জানায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক পরীক্ষায় গুরুতর শারীরিক কোনো জটিলতার আলামত পাওয়া যায়নি। তবে তিনি এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং হাসপাতালে তার চিকিৎসা চলমান রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।