এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ী হেলাল মিয়ার বিরুদ্ধে পাওনা অর্থ পরিশোধ না করা, আর্থিক লেনদেনে গাফিলতি, মিথ্যা অপপ্রচার এবং হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন ভুক্তভোগী।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় বোয়ালমারী পৌর শহরের নিউমার্কেট এলাকায় হাবিব বস্ত্র বিতানের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রায়পুর গ্রামের মো. মাসুদুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ জুলাই বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যমে হেলাল মিয়া সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে মারধর, জোরপূর্বক আটকে রাখা, আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়া এবং গুরুত্বপূর্ণ ফাইল কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
মাসুদুর রহমানের ভাষ্য অনুযায়ী, প্রকৃত ঘটনা ভিন্ন। তিনি বিভিন্ন সময়ে ব্যাংক চেকের মাধ্যমে হেলাল মিয়ার কাছ থেকে মোট ৩০ লাখ টাকার ইট ক্রয় করেন। কিন্তু পুরো অর্থ গ্রহণ করলেও হেলাল মিয়া নির্ধারিত পরিমাণ ইট সরবরাহ করেননি। তিনি মাত্র ৯ লাখ ৯১ হাজার টাকার ইট এবং নগদ ৫ লাখ টাকা ফেরত দিয়েছেন। ফলে বর্তমানে হেলাল মিয়ার কাছে তার ১৫ লাখ ৯ হাজার টাকা অথবা সমমূল্যের ইট পাওনা রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পাওনা অর্থ বা ইট ফেরত চাইলে হেলাল মিয়া বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে বলেন, “টাকা দেব না, পারলে আদায় করে নিস।”
মাসুদুর রহমান বলেন, “আমি আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন হোক এবং প্রকৃত অপরাধীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।”
সংবাদ সম্মেলনে উপস্থিত কবির হোসেন বিশ্বাস অভিযোগ করেন, হেলাল মিয়া একজন ‘ভূমিদস্যু’। তিনি তার ও তার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন এবং অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তিনি হেলাল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মো. টেপু মিয়া, সোহানুর রহমান সোহান, মো. শহীদ হোসেন, আব্দুর রব মাহমুদ, নাজমুল ইসলাম, আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো অভিযোগকারীদের নিজস্ব বক্তব্য। এ বিষয়ে অভিযুক্ত হেলাল মিয়ার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
মার্চ ৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।