ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৪ নভেম্বর, ২০২৬ ৬:৩১ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুর সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে একযোগে কাজ করার প্রত্যয় নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি ও বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে ও নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এছাড়া সরকারের চলমান উন্নয়নমূলক কার্যক্রমে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সব দপ্তর ও জনপ্রতিনিধিদের সচেতন থেকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ নাহার। 

এছাড়া কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মণ্ডল, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক ফকির, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।

সভা শেষে প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুর সদর উপজেলার নবনির্মিত ‘পরিদর্শন কক্ষ’-এর শুভ উদ্বোধন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।