এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশে মোট ৬৭৩টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ৪৫৭টিই হত্যা মামলা। তবে এসব মামলার মধ্যে এখন পর্যন্ত কেবল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তার মৃত্যুদণ্ডের রায় এসেছে। এছাড়া একই ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। একই বছরের ১৭ অক্টোবর ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরবর্তীতে বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১৭ নভেম্বর জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। ওই একই মামলায় রাজসাক্ষী হওয়ায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ইন্টারপোলে আবেদন, ঝুলে আছে রেড নোটিশ
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। ২০২৫ সালের এপ্রিল মাসে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শেখ হাসিনাসহ মোট ১২ জনের বিরুদ্ধে এ আবেদন জানালেও এখন পর্যন্ত তা কার্যকর বা রেড নোটিশ জারি হয়নি।
বিচারাধীন ছয় মামলার অবস্থা
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন। এর মধ্যে দুটি মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে এবং বাকি চারটি অভিযোগ গঠন (চার্জ ফ্রেম) পর্যায়ে রয়েছে। প্রতিটি মামলাতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ রয়েছে।
হাতছাড়া হলো আপিলের সুযোগ
আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করার জন্য ৩০ দিন সময় পাওয়া যায়। চলতি বছরের ১৩ জানুয়ারি Sheikh হাসিনার মৃত্যুদণ্ডের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তার পক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ায় তিনি আপিলের আইনি সুযোগ হারিয়েছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা।
এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, “শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি দেশে ফিরলেই তা কার্যকর করা হবে। পাশাপাশি বর্তমানে বিচারাধীন মামলাগুলোতেও তাকে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি হতে হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
আইন আদালত | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।