এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল জমাদ্দার (৩১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবির এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শিয়ালকাঠী এলাকায় অবস্থান নিয়ে সোহেল জমাদ্দারকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) হোসেন আল মাহবুব জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সেপ্টেম্বর ২৫, ২০২৫
সেপ্টেম্বর ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।