ফতুল্লায় মাদরাসায় আগুন: ৪৮ শিক্ষার্থী বার্ন ইন্সটিটিউটে, আইসিইউতে ৩

অনলাইন ডেস্কঃ
১০ নভেম্বর, ২০২৬ ১০:৩৬ এএম
শেয়ার করুন:
ফতুল্লায় মাদরাসায় আগুন: ৪৮ শিক্ষার্থী বার্ন ইন্সটিটিউটে, আইসিইউতে ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ জন শিক্ষার্থী রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং একজনকে লাইফ সাপোর্টে (মেকানিক্যাল ভেন্টিলেটর) নেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মাদরাসাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।

ডা. সুলতান মাহমুদ জানান, মধ্যরাতে ফতুল্লার ওই মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে দগ্ধ না হলেও সৃষ্ট ঘন ধোঁয়ায় তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৪৮ জন শিক্ষার্থী হাসপাতালে আসে। তাদের সবাইকে তাৎক্ষণিকভাবে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া শুরু হয়। 

তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এছাড়া একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে। ইনস্টিটিউটের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের চিকিৎসাসেবা দিচ্ছেন।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন:

নাইমুল ইসলাম (১৫), তানভীর (২১), ইউসুফ (১৮), নাঈম (১৫), জোবায়ের (১৮), হাসনাত (২২), আবেদ (১৭), আশরাফুল (১৭), লাবিব (২২), হেমায়েত (২৩), আব্দুল্লাহ (১৪), মইনুল ইসলাম (২০), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), রাশেদ (১৮), এনায়েত উল্লাহ (১৭), ফয়েজুল্লাহ (১৪), বাইজিদ (১৬), ইউসুফ (২০), আমিনুল্লাহ (১৮), নাজমুল (১৬), মিরাজ (১৮), মাহাতীর (১৩), আব্দুল আজিজ (১৮), মইনুল (২০), তানভীর (১৮), আল আমিন (১৭), জুবায়ের (১৭), রাকিব (১৭), আশিক (১৭), আব্দুল্লাহ (১৩), রিফাত উল্লাহ (২৯), লোকমান (২৭), মোহাম্মদ (২১), হুজাইফা (১৯), আলী হাসান (২৪), সিরাজ (২৫), রেদওয়ান (১৬), তাফসীর (১৪), রাকিবুল (২২), ইসমাইল (২১), আব্দুল্লাহ সাকিল (১৫), মাহফুজ (১৮), আবু বক্কর (২১), জুবায়ের (১৭) ও রাকিব (১৭)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।