এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের নাওজোর এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা নাওজোরে সড়ক অবরোধের আগে মৌচাক, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ মোড়সহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেওয়ার চেষ্টা চালান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন।
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগে গাজীপুরের কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় প্রায় ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে অন্তত ৩০ থেকে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসাইন তিনটি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিশৃঙ্খলা রোধে পুলিশ তৎপর রয়েছে এবং এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা দফায় দফায় বিক্ষোভ ও আন্দোলন চালিয়ে আসছেন। ফলে পুরো শিল্পাঞ্চলজুড়ে চরম উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
সেপ্টেম্বর ১০, ২০২৬
সেপ্টেম্বর ১৭, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
রাজধানী | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৩ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।