ধানমন্ডিতে অ্যাপেক্সের শোরুমে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্কঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৪ এএম
শেয়ার করুন:
ধানমন্ডিতে অ্যাপেক্সের শোরুমে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের তৃতীয় তলায় অবস্থিত চামড়াজাত পণ্যের ব্র্যান্ড ‘অ্যাপেক্স’-এর একটি শোরুমে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে এবং সহায়তার জন্য আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালের দিকে হঠাৎ ভবনটির তৃতীয় তলায় থাকা অ্যাপেক্সের শোরুমটিতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তবে পরিস্থিতির ঝুঁকি বিবেচনায় ঘটনাস্থলে সহায়তার জন্য আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবরও এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।