এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্রী গৌরব নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে আত্রাই-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহাদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর নাটোর জেলার সিংড়া উপজেলার গৌতম প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে আত্রাই-নওগাঁ মহাসড়কের মহাদিঘি এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওই কিশোর গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর লেখা পর্যন্ত নিহতের মরদেহ আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সেপ্টেম্বর ১৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৭ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।