এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও অসন্তোষের মুখে তৃতীয় সমাবর্তনের নিবন্ধন ফি ১ হাজার টাকা কমিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন। একই সঙ্গে সমাবর্তনে অভিভাবকদের অংশগ্রহণের বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তামজিদ হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও প্রফেশনাল মাস্টার্স ডিগ্রির জন্য নিবন্ধন ফি ৫ হাজার টাকা থেকে কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি একসঙ্গে গ্রহণের ক্ষেত্রে ফি ৬ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা করা হয়েছে।
এর আগে গত ৮ অক্টোবর সমাবর্তনের প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ফি কমানোর জোর দাবি ওঠে। শিক্ষার্থীদের বক্তব্য ছিল, বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম কাঙ্ক্ষিত ও আবেগঘন এই আয়োজন ঘিরে অতিরিক্ত ফি ধার্য করায় সদ্য স্নাতক সম্পন্ন করা ও বেকার শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হচ্ছিল। ফলে ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান তাঁরা।
এদিকে প্রথম বিজ্ঞপ্তিতে অভিভাবকদের উপস্থিতির বিষয়টি স্পষ্ট না থাকায় শিক্ষার্থীদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সংশোধিত বিজ্ঞপ্তিতে তারও সমাধান দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবর্তনের দিন অভিভাবকদের ক্যাম্পাসে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে মূল অনুষ্ঠান চলাকালে তাঁরা বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অবস্থান করে বড় পর্দায় সমাবর্তনের সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন। অভিভাবকদের জন্য কোনো আলাদা ফি বা নিবন্ধনের প্রয়োজন হবে না। তবে ক্যাম্পাসে প্রবেশের সুবিধার্থে শিক্ষার্থীদের গাউন সংগ্রহের সময় বিনা মূল্যে ‘অভিভাবক পাস’ সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, আগামী বছরের ২৪ জানুয়ারি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অক্টোবর ৬, ২০২৪
মার্চ ২৮, ২০২৪
জুলাই ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৬ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ২৬ অক্টোবর, ২০২৬
রাজবাড়ী | ২৬ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৬ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।