এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৮ নম্বর পিয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা, নেতাকর্মীদের ঐক্য ধরে রাখা এবং কার্যকর নির্বাচনী কৌশল নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মো. জহুরুল করিম বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শামীম রেজা মোল্লা। প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ মো. বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাসেদুল হক শামীম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদুজ্জামান রুবেল।
সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং বিজয়ী হতে তৃণমূলের নেতাকর্মীদের এখন থেকেই সমন্বিতভাবে মাঠে থাকতে হবে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং দলের বার্তা পৌঁছে দিতে হবে।
মতবিনিময় সভায় পিয়ারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশ নেন। উন্মুক্ত আলোচনায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
পিয়ারপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভা স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সেপ্টেম্বর ১৬, ২০২৫
জুলাই ৩১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২২ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।