ভাঙ্গায় প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে  ডাল বীজ-সার বিতরণ

সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
১৩ নভেম্বর, ২০২৪ ১১:১৯ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে  ডাল বীজ-সার বিতরণ

ফরিদপুরের ভাঙ্গায় ২০২৪-২৫ অর্থ বছরে  প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে ডাল বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল -মামুনের সভাপতিত্বে  প্রধান অতিথি  হিসেবে কৃষকদের মাঝে সার বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  মিজানুর রহমান। এতে প্রণোদনার আওতায় ৬ হাজার ৪,শ ৬০ জন কৃষকের মাঝে বীজ সার বিতরণের অংশ হিসেবে ৩'শ ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে মসুর বীজ, ৮ কেজি করে ১৫০ জন কৃষকের মাঝে খেসারী  ও রসায়নিক সার বিতরণ করা হয়।  উপজেলা কৃষি  সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা,সংশ্লিষ্ট দপ্তেরের কর্মকর্তাবৃন্দ।

স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন ডাল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং  চাষের জন্য বীজ শোধন,সার ও কীটনাশক প্রয়োগসহ অন্যান্য কারিগরি বিষয় তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কুষকদের ফসলের  উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।