এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাল নোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) টিটু চন্দ্র দাস।
অগ্রণী ব্যাংক পিএলসির ফেনী অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ফেনী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন অর রশিদ ভূঁইয়া।
অগ্রণী ব্যাংকের বসুরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান মো. জাকের হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের উপপরিচালক (ক্যাশ) মো. আব্দুর রউফ এবং সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
কর্মশালায় জাল নোট চেনার বিভিন্ন কার্যকর পদ্ধতি, আসল ও নকল নোটের পার্থক্য নির্ণয়ের কৌশল এবং নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে নোটের জলছাপ, নিরাপত্তা সুতা ও রঙের পরিবর্তনসহ বিভিন্ন দৃশ্যমান ও স্পর্শযোগ্য বৈশিষ্ট্য পরীক্ষা করে কীভাবে সহজে জাল নোট শনাক্ত করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। পাশাপাশি জাল নোটের বিস্তার রোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের করণীয় এবং লেনদেনের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সচেতনতামূলক এ কর্মশালায় স্থানীয় ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত ও বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
আগস্ট ৮, ২০২৬
ফেব্রু ১৩, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।