এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গভীর রাতে একটি হতদরিদ্র পরিবারের একমাত্র মাথা গোঁজার ঠাঁই ছোট্ট কুঁড়েঘরটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সিংগারবিল ইউনিয়নের পশ্চিম মিরাসানী কবলাছড়া গ্রামে (৫ নম্বর ওয়ার্ড) এ ঘটনা ঘটে। আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত নাশকতা বলে দাবি করছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মিরাসানী কবলাছড়া গ্রামের বাসিন্দা মো. আলকাস মিয়ার পরিবারটি দীর্ঘদিন ধরে অন্যের বাড়িতে দিনমজুরি ও কাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করে আসছিল। গত রাতেও (বুধবার) দুর্বৃত্তরা তাদের বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ রয়েছে। তবে পরিবারের সদস্যরা সজাগ থাকায় সে দফায় রক্ষা পান। কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সুযোগ বুঝে দুর্বৃত্তরা আবারও আলকাস মিয়ার কুঁড়েঘরটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং চোখের পলকে তাদের শেষ আশ্রয়টুকু পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে সবকিছু হারিয়ে পরিবারটির মাঝে এখন শুধুই হাহাকার। ভুক্তভোগী পরিবারের সদস্য মোছা. আনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ে মোছা. রেকছুনা বেগম অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্টে এই সংসারটা চালায়। কে বা কারা আমাদের এমন সর্বনাশ করল, আমরা জানি না। আমরা গরিব মানুষ, আমাদের আর যাওয়ার কোনো জায়গা রইল না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
ঘটনার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সিংগারবিল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. আজিজুল হক ও মো. জুয়েল মুন্সিসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এলাকাবাসীর দাবি, এটি স্পষ্টতই একটি পরিকল্পিত নাশকতা। অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে বেঁচে থাকা একটি পরিবারের শেষ আশ্রয়টুকু এভাবে পুড়িয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
স্থানীয় সচেতন মহল অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। একই সঙ্গে গৃহহীন হয়ে পড়া এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসনে সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
নভেম্বর ২২, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১২ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১২ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।