এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ২০ বছরের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়ে নিহতের পরিবার ও এলাকাবাসী বিচারের দাবীতে মানববন্ধন করেন।
২১ নভেম্বর শুক্রবার বিকালে বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের সোনা বড়শি পাড়া গ্রামের জামে মসজিদের সামনে নিহত কোহিনুর বেগম এর পরিবার ও এলাকাবাসী মানববন্ধনে প্রকৃত দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এসময় বক্তব্য রাখেন, চম্পকনগর ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান মেম্বার, লিয়াকত আলী, জহিরুল ইসলাম, রহিছ উদ্দিন, নিহত কোহিনূর বেগমের চাচা মোঃ দুলাল মিয়া, ভাই মোস্তাকিম মিয়া ও মা জেয়াসমিন মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছ দাবী করেন, কোহিনুর হত্যার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত প্রকৃত আসামীদের গ্রেফতার করে সর্বচ্চো বিচার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহন করতে।
উল্লেখ্য, গত ২৬শে অক্টোবর রবিবার সকাল ১০টা উপজেলায় চম্পকনগর ইউনিয়নের সোনা বড়শি পাড়া গ্রামের নজরুল ইসলামের লিচু বাগানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নিহত কোহিনুর (২০) মাসুমপুর গ্রামের রঙ্গিলাআটির অটো ড্রাইভার সামসু মিয়ার মেয়ে। সে প্রবাস ফেরত বিবাহিত নারী।
ঘটনা সূত্রে জানা যায়, লাশ উদ্ধারের ঘটনার আগের দিন সন্ধ্যায় অনুমান ৭টায় নতুন করে বিদেশ যাওয়ার জন্য কুমিল্লায় ফিঙ্গার দেওয়ার কথা বলে অপরিচিত একটি সিএনজি একটি মেয়ে সহ তিনজন কোহিনুরকে নিয়ে যায়। যাওয়ার পর থেকে তার কোন খোঁজ মেলেনি।
ঘটনা দিন সকালে লিচু গাছে কোহিনুরকে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় লোকজন পুলিশ খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ছিটানো অবস্থায় হ্যান্ড ব্যাগ লিপস্টিক, পর্নস ক্রিম, কনডম পাওয়া যায়।
এপ্রিল ২৩, ২০২৫
নভেম্বর ১৫, ২০২৫
ডিসেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।