এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে বিএনপির মহিলা দলের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার কোর্টপাড়স্থ খন্দকার টাওয়ার প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে পৌর এলাকা ছাড়াও উপজেলার বারোটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা দুই সহস্রাধিক নারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম।
সমাবেশে আরও বক্তব্য দেন পৌর কমিশনার ডালিয়া বেগম, ইউপি সদস্য ফাহিমা বেগম, নার্গিস আকতার, স্পর্শিয়া সরমি এবং সাবেক ইউপি সদস্য রীনা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল খান বলেন, “আমাদের গৌরবময় রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়া। তিনি সাহসিকতার মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতিকে বিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন।” তিনি আরও বলেন, মহিলা দলের নেত্রী–কর্মীদের বেগম জিয়ার আদর্শে অবিচল থেকে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে ধানের শীষের বিজয় অর্জনে ভূমিকা রাখতে হবে।
তিনি দাবি করেন, জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ’ বিদায় নিলেও তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি মহিলা দলের নেত্রীদের ঐক্য, নিষ্ঠা ও সংগ্রামী চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে ধানের শীষ প্রতীকের বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠান সমাপ্ত হয়।
জুলাই ৩০, ২০২৫
নভেম্বর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ভারত | ২১ জুলাই, ২০২৬
রাজনীতি | ২১ জুলাই, ২০২৬
জাতীয় | ২১ জুলাই, ২০২৬
সাতক্ষীরা | ২১ জুলাই, ২০২৬
ফুটবল | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।