এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘নারীর জয়ই সকলের জয়’ - এই দীপ্ত স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হলো জাতীয়তাবাদী মহিলা দলের এক বর্ণাঢ্য নারী সমাবেশ। শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের শহিদ আকরামুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করে নগরকান্দা উপজেলা মহিলা দল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
নগরকান্দা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, “নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কোনো দেশের গণতন্ত্র শক্তিশালী হতে পারে না। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ অপরিহার্য।” এসময় তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামচুর নাহার রেভা এবং পৌর মহিলা নেত্রী কানিজ শাহারিদা। বক্তারা তাদের বক্তব্যে নারীর ক্ষমতায়ন, রাজনৈতিক অধিকার, নিরাপত্তা এবং সমাজ বিনির্মাণে নারীর বলিষ্ঠ ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন স্তরের নেত্রীদের পাশাপাশি স্থানীয় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশস্থলজুড়ে বিরাজ করে এক উৎসবমুখর পরিবেশ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।