এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সশস্ত্র বাহিনী দিবস–২০২৫ উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলার বাগলাই পাড়া সাব জোন ক্যাম্পে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। সকালে ক্যাম্প প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকলাই সাব জোন ক্যাম্পের অধিনায়ক মেজর জোনায়েদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ–আল–ফয়সাল, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মজুমদার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামসেদ, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোয়াচিং মারমা (অনুপম) এবং স্থানীয় পাড়া কারবারিরা।
আলোচনা সভায় মেজর জোনায়েদ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় সংকটে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি পাহাড়ি জনপদে শান্তি–শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা জোরদার এবং মানবিক সহায়তায় সেনাবাহিনীর অবদানের কথাও উল্লেখ করেন।
প্রীতিভোজন শেষে আগত কারবারি ও অত্যন্ত দরিদ্র পরিবারের মাঝে চাউল, আটা, চিনি, চা এবং শুকনা বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়। উপকারভোগীরা এ উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দিবসটি ঘিরে ক্যাম্প এলাকা সামরিক সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে। সর্বমোট, বাগলাই পাড়া সাব জোন ক্যাম্পে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন ছিল শান্তিপূর্ণ, প্রীতিময় ও প্রাণবন্ত।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।