সুবর্ণচরে আগুনে পুড়লো ৬ টি দোকান

২৭ জানুয়ারি, ২০২৪ ৪:৩০ পিএম
শেয়ার করুন:
সুবর্ণচরে আগুনে পুড়লো ৬ টি দোকান


নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারের আনন্দ মার্কেটে আগুন পুড়লো ৬টি দোকান।  এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শনিবার সকাল সোয়া ৭টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে চরজব্বর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা  জানান, শনিবার সকাল সোয়া ৭টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হারিছ চৌধুরী বাজারের আনন্দ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীরা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ছয়টি দোকান পুড়ে যায়।

চরজব্বর ফায়ার সার্ভিস স্টেশন সাব-অফিসার নুরুন নবী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি দোকান আংশিক পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান চরজব্বর ফায়ার সার্ভিস স্টেশনের এই কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।