এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর জলঢাকায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক হুমায়ুন কবির।
সভায় জলঢাকা উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন— উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, জেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদের হোসেন সাদের, উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন।
এছাড়াও সরকারি দপ্তরগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা এবং পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা জলঢাকা উপজেলার চলমান বিভিন্ন সমস্যা নিরসন এবং টেকসই উন্নয়নে নবাগত জেলা প্রশাসকের সুদৃষ্টি ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
এপ্রিল ১৭, ২০২৪
মার্চ ২৩, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৭ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২৭ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ২৭ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৭ অক্টোবর, ২০২৬
পরীক্ষা | ২৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।