এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত জেরা’র (JERA) স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী এ পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি টার্মিনালটির সার্বিক কার্যক্রম ও প্রযুক্তিগত বিভিন্ন দিক ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। প্রতিনিধিদলে ছিলেন—
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী
প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন
এ ছাড়া পররাষ্ট্রসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বরিশাল | ২৭ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ২৭ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৭ অক্টোবর, ২০২৬
পরীক্ষা | ২৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।