এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে উদযাপিত হয়েছে দৈনিক ‘আজকের সারাদেশ’ পত্রিকার প্রকাশনার এক যুগ (১২ বছর) পূর্তি। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দীন মোল্লা মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
পত্রিকা পরিবারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের সারাদেশ-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম পারভেজ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান এবং ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান দুলাল।
আলোচনা সভায় বক্তারা দৈনিক আজকের সারাদেশ-এর বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। তাই আগামী দিনেও সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার নীতিতে অবিচল থেকে সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে হবে। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করেন।
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৭ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।