ফরিদপুরে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ৩৬ জন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৭ অক্টোবর, ২০২৬ ১১:৩৩ এএম
শেয়ার করুন:
ফরিদপুরে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ৩৬ জন

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় দুটি হাসপাতালে নতুন করে আরও ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলা সদরের দুটি সরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে। 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১১ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া ৩৬ জনের মধ্যে ২৮ জনই ফরিদপুর জেলার বাসিন্দা, বাকি ৮ জন এসেছেন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

বর্তমানে চিকিৎসাধীন ১০১ জন রোগীর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন এবং জেনারেল হাসপাতালে ৩১ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান থেকে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এ দুই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৭ হাজার ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৮৩৫ জন এবং জেনারেল হাসপাতালে ২ হাজার ২১৩ জন।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে জেলায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।