এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য, সংগীত ও বহুমুখী সৃষ্টিশীলতাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসনে অনুষ্ঠিত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।
দুই দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল—নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, নৃত্য, রচনা প্রতিযোগিতা, হামদ-নাত, গজল ও উপস্থিত বক্তৃতা। বিভিন্ন ক্যাটাগরিতে মেধার স্বাক্ষর রেখে শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. ওহিদুজ্জামান মোল্লা, সাবেক উপজেলা বিএনপি সভাপতি শাজাহান শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. মাকসুদুর রহমান এবং চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যভিত্তিক বই এবং বিশেষ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।