এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৪ নম্বর আড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আসাদুজ্জামান (আসাদ মোল্লা)। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করে চলেছেন।
গণসংযোগকালে তিনি দিনমজুর ও মেহনতি মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং সাধারণ মানুষের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দলীয় ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করে আসাদ মোল্লা বলেন, “দলের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। আড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আমাদের অভিভাবক মাননীয় সংসদ সদস্য ও দল যাকে মনোনয়ন দেবে, আমাদের সবাইকে তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে আপনারা আমার পক্ষে কাজ করবেন; আর যদি অন্য কাউকে দেওয়া হয়, তবে আমরা সবাই মিলে তার বিজয় নিশ্চিত করব। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি গ্রাম ও মহল্লার সাধারণ মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের আত্মিক যোগাযোগ রয়েছে। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে একটি আধুনিক ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে নির্বাচনকে ঘিরে আড়িয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়লেও, সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে আসাদ মোল্লার এই জনসংযোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার সৃষ্টি করেছে। তৃণমূলের ভোটারদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ এবং দলীয় শৃঙ্খলার প্রতি অবিচল অবস্থানের কারণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে ব্যাপক ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।
জুন ৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।