এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে শাশুড়ির জমি বন্ধক নিয়ে চরম বিপাকে পড়েছেন দুল্লাল মাস্টার নামে এক ব্যক্তি। দীর্ঘ ৮ বছর আগে নেওয়া বন্ধকি জমির টাকা ফেরত না দিয়ে উল্টো তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার শ্যালকদের বিরুদ্ধে। পাওনা টাকা আদায়ের দাবিতে বর্তমানে দ্বারে দ্বারে ঘুরছেন এই ভুক্তভোগী।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গার্লস কলেজ পাড়ার বাসিন্দা মৃত আব্দুল শেখের ছেলে দুল্লাল মাস্টার প্রায় ৮ বছর আগে তার শাশুড়ির কাছ থেকে ফসল ফলানোর উদ্দেশ্যে ২ বিঘা জমি বন্ধক নেন। দৌলতখালী গ্রামে অবস্থিত ওই জমির বিনিময়ে তিনি ১ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেছিলেন।
চুক্তি অনুযায়ী, গত এক বছর আগে দুল্লাল মাস্টারের শাশুড়ি ও শ্যালকরা ওই জমিটি ফেরত নেন। তবে জমি ফেরত দিলেও বন্ধকি বাবদ নেওয়া ১ লাখ ৬০ হাজার টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান তার দুই শ্যালক নজরুল ও বাবুল হোসেন।
ভুক্তভোগী দুল্লাল মাস্টার জানান, পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য তিনি স্থানীয় দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বারস্থ হন। সেখানে বিষয়টি নিয়ে সালিশি বৈঠক হলেও শ্যালকদের অনড় অবস্থানের কারণে কোনো সুরাহা হয়নি। উল্টো পাওনা টাকা দাবি করায় শ্যালকরা তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
উপায়ান্তর না দেখে দুল্লাল মাস্টার নিকটস্থ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাতেও কোনো কাজ না হওয়ায় পরবর্তীতে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কুষ্টিয়া আদালত অভিযোগটি আমলে নিয়ে পুনরায় স্থানীয় ইউনিয়ন পরিষদে তদন্ত ও মীমাংসার জন্য প্রেরণ করে।
বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতা ও আর্থিক ক্ষতির মুখে থাকা দুল্লাল মাস্টার তার কষ্টার্জিত টাকা ফেরত পেতে এবং এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও আইনি সহযোগিতা কামনা করেছেন।
জুন ১০, ২০২৪
মে ৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।