এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরের হাসপাতাল সড়কে অবস্থিত ‘স্বাস্থ্য সেবা মেডিকেল সেন্টার’-এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (১০ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে নানা অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালত পরিচালনা করেন ফুলবাড়ীয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাজী তাজওয়ার।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই মেডিকেল সেন্টারে অদক্ষ ও অনুমোদনহীন লোকজনের মাধ্যমে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। এমন অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানকালে নথিপত্র যাচাই করে দেখা যায়, ক্লিনিকটির লাইসেন্সের মেয়াদ প্রায় এক বছর আগেই শেষ হয়ে গেছে। এছাড়া প্যাথলজিক্যাল ল্যাবে কামরুজ্জামান নামে এক ব্যক্তি কোনো প্রকার বৈধ ডিগ্রি বা নিবন্ধন ছাড়াই রোগীর নমুনা সংগ্রহ করছিলেন। এসব গুরুতর অনিয়মের দায়ে ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বাস্থ্যসেবা বাণিজ্য চালিয়ে আসছে। বিশেষ করে কিছু নারীকে ঢাল হিসেবে ব্যবহার করে সাধারণ রোগীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। এর ফলে সাধারণ রোগীরা প্রতিনিয়ত প্রতারিত হওয়ার পাশাপাশি ভুল চিকিৎসার ঝুঁকিতে পড়ছেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাজী তাজওয়ার বলেন, "জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এবং অনিয়ম রোধে আমাদের এই অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
মে ৬, ২০২৫
অক্টোবর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৫ জুন, ২০২৬
বরিশাল | ২৫ জুন, ২০২৬
ফরিদপুর | ২৫ জুন, ২০২৬
রাজনীতি | ২৫ জুন, ২০২৬
জাতীয় | ২৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।