এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রসবকালীন জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীর চলন্ত পিকআপে জন্ম নেওয়া এক নবজাতক কন্যাশিশু ও তার প্রসূতি মা সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজ বসতভিটায় পৌঁছালে স্থানীয় সেনাক্যাম্পের পক্ষ থেকে মা ও নবজাতককে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেওয়া হয়।
জানা গেছে, সম্প্রতি রুমা উপজেলাধীন সুংসাং পাড়ার বাসিন্দা লাল হুনের অন্তঃসত্ত্বা স্ত্রীর হঠাৎ তীব্র প্রসববেদনা শুরু হয়। দুর্গম পাহাড়ি অঞ্চল ও প্রতিকূল যোগাযোগব্যবস্থার কারণে দ্রুত হাসপাতালে নেওয়া যখন প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, তখন পাশে দাঁড়ায় সেনাবাহিনী। তাৎক্ষণিকভাবে একটি সেনা পিকআপে করে প্রসূতিকে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালের পথে রওনা দেওয়া হয়। তবে পথিমধ্যেই গাড়িতে একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। সেনাসদস্যদের দ্রুত সিদ্ধান্ত, আন্তরিক সহযোগিতা ও সঠিক ব্যবস্থাপনায় মা ও নবজাতক দুজনকেই নিরাপদে চিকিৎসাসেবার আওতায় আনা সম্ভব হয়।
চিকিৎসা শেষে মা ও নবজাতক সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ পাড়া সুংসাং-এ প্রত্যাবর্তন করলে তাদের স্বাগত জানাতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সুংসাং পাড়া সেনাক্যাম্পের উদ্যোগে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে ১৬ ইস্ট বেঙ্গল (দি ম্যাজেস্টিক টাইগার্স)-এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মিরাজ আহমেদ ভূঁইয়া এবং ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আদনাইন ইনকিয়াত উপস্থিত থেকে মা ও নবজাতককে শুভেচ্ছা জানান। এ সময় নবজাতকের সুরক্ষায় প্রয়োজনীয় পরিচর্যা সামগ্রী, পরিবারের জন্য শুকনো খাদ্যদ্রব্য ও পাড়াবাসীর মাঝে বিতরণের জন্য মিষ্টান্ন উপহার দেওয়া হয়।
সেনাবাহিনীর এমন মানবিক ও হৃদয়স্পর্শী আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন নবজাতকের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয়রা জানান, পাহাড়ে যেকোনো সংকটময় মুহূর্তে সেনাবাহিনীর এমন নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিক সহায়তা সাধারণ মানুষের সঙ্গে সেনাসদস্যদের আস্থা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ি জনপদের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও বিপদে-আপদে পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও নৈতিক দায়িত্বেরই অংশ। সম্প্রীতি ও উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী ভবিষ্যতেও পাহাড়ের সকল জাতিগোষ্ঠীর পাশে থেকে কাজ করে যাবে।
নভেম্বর ২০, ২০২৫
ফেব্রু ৫, ২০২৪
জুন ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বাংলাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।