এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লামা পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ১৩ কোটি ৮৫ লক্ষ ০৯ হাজার ১ শত ২৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক জনাব মোঃ মঈন উদ্দিন। তিনি জানান, বাজেটে নাগরিকদের উপর কোনো নতুন করারোপের পরিকল্পনা নেই, তবে নারী ও শিশু উন্নয়নের জন্য বরাদ্দের বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি। বিশেষ করে, নারী ও শিশু বিষয়ক কার্যক্রম এবং লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন নিয়ে কোনো স্পষ্ট পদক্ষেপের ঘোষণা করা হয়নি।
বাজেটে উল্লেখযোগ্যভাবে মোট রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২১ লক্ষ ৮৯ হাজার ৬ শত ৫৪ টাকা, এবং রাজস্ব ব্যয় ২ কোটি ১৫ লক্ষ ৯৫ হাজার টাকা। পরিশেষে, সমাপনী স্থিতি ৫ লক্ষ ৯৪ হাজার ৬ শত ৫৪ টাকা ধরা হয়েছে। গুরুত্বপূর্ণ ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন শাখার জন্য ১ কোটি ৪৭ লক্ষ ১৫ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী খাতে ৩১ লক্ষ ৪০ হাজার, এবং শিক্ষা খাতে ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
উন্নয়ন খাতে ১১ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে সরকারী উন্নয়ন সহায়তা মঞ্জুরী ১ কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রজেক্ট থেকে ৪ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ৫০ লক্ষ টাকা, এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মঞ্জুরী ৪০ লক্ষ টাকা। অন্যান্য উন্নয়ন প্রকল্পে ১ কোটি ৫৫ লক্ষ টাকা এবং পৌর ভবন সম্প্রসারণে ৫০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে।
পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন বাজেটের সফল বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং লামা পৌরসভার সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্মকর্তারা, সুশীল সমাজের প্রতিনিধিরা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
ফেব্রু ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।