এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। শনিবার (২১ মার্চ ২০২৬) বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজন করেন।
এদিন বলিপাড়া ইসলামিয়া তানিমুল কুরআন এফতেদায়ি মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর হাতে মিষ্টি তুলে দেন জোন কমান্ডার। ঈদের আনন্দ কোমলমতি এই শিশুদের সাথে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি তিনি তাদের সাথে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন।
এ সময় জোন কমান্ডার শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, শিক্ষাজীবনের অগ্রগতি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, "শিশুদের কল্যাণ ও তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সব সময়ই সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।"
ঈদের দিনে বিজিবি সদস্যদের কাছে পেয়ে এবং মিষ্টি উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মাদ্রাসার শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে বলিপাড়া জোনের মেডিকেল অফিসার মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি-সহ বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিবির এই মানবিক ও প্রশংসনীয় উদ্যোগের জন্য মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সংশ্লিষ্টদের মতে, বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম সাধারণ জনগণ ও বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।