টঙ্গিবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রকি শেখ গ্রেপ্তার

ফিরুজ আলম বিপ্লব, টঙ্গীবাড়ী প্রতিনিধি, মুন্সিগঞ্জঃ
৩ নভেম্বর, ২০২৬ ৫:০২ পিএম
শেয়ার করুন:
টঙ্গিবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রকি শেখ গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ঢাকার শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রকি শেখকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার বেতকা ইউনিয়নের মামুদাতপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে টঙ্গিবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রকি শেখ ওই এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে এবং মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার শাহবাগ থানায় দায়েরকৃত সিআর মামলা (নম্বর: ৩০৬/২৬)-এর এজাহারভুক্ত আসামি রকি শেখ। দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬, ৫০৬(২) ও ৩৪ ধারায় দায়ের করা চাঁদাবাজি ও হুমকির ওই মামলায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরোয়ানার ভিত্তিতে টঙ্গিবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার শাহবাগ থানার একটি সিআর মামলায় ওয়ারেন্টভুক্ত থাকায় রকি শেখকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।