দৌলতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মন্টু মাস্টারের দোয়া ও সমর্থন কামনা

কুষ্টিয়া(দৌলতপুর) প্রতিনিধি: মোঃ হারুন অর রশীদ
১ নভেম্বর, ২০২৬ ১০:৪৪ পিএম
শেয়ার করুন:
দৌলতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মন্টু মাস্টারের দোয়া ও সমর্থন কামনা

আসন্ন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের ভোটারদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন হাসান মহিদুজ্জামান মন্টু মাস্টার। তিনি দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশিত এক প্রচারণামূলক রূপরেখায় তিনি 'ঐক্য, শান্তি ও উন্নয়ন'—এই মূলমন্ত্রকে সামনে রেখে ইউনিয়নবাসীর কাছে তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে এলাকার সার্বিক রূপান্তরে ভোটারদের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

হাসান মহিদুজ্জামান মন্টু মাস্টার বলেন, সততা, ন্যায়বিচার ও নিঃস্বার্থ জনসেবাই হবে তাঁর মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি দৌলতপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করবেন। তিনি আরও প্রতিশ্রুতি দেন, ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করা হবে এবং গড়ে তোলা হবে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ইউনিয়ন পরিষদ প্রশাসন।

নির্বাচনী রূপরেখায় তিনি বিশেষ গুরুত্বারোপ করে উল্লেখ করেন—একটি বৈষম্যহীন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনই তাঁর প্রধান অঙ্গীকার। পাশাপাশি ইউনিয়নের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও মানোন্নয়ন, তৃণমূল পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মের জন্য স্থানীয়ভাবে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। 

নির্বাচনকে সামনে রেখে তাঁর এমন উন্নয়নমুখী রূপরেখা ও ইতিবাচক অঙ্গীকার সাধারণ ভোটারদের মাঝে বেশ উদ্দীপনার সৃষ্টি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।