এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে আট বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোহাম্মদ কাজল (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার কর্ণফুলী কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোহাম্মদ কাজলের আদি বাড়ি বরিশাল জেলায় হলেও তিনি দীর্ঘ প্রায় তিন দশক ধরে কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি কলেজ এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। কিছুদিন আগে তিনি প্রতিবেশী ওই অবুঝ শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে শুক্রবার ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে কাপ্তাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত কাজলকে কর্ণফুলী কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী শিশুর পিতা মো. রিপন বলেন, “আমার অবুঝ মেয়ের সঙ্গে যে জঘন্য অপরাধের চেষ্টা করা হয়েছে, আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই; যেন ভবিষ্যতে কেউ এমন ন্যক্কারজনক কাজ করার সাহস না পায়।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল শিশুটিকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন।
ওসি আরও জানান, এ ঘটনায় কাপ্তাই থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
মার্চ ১৩, ২০২৫
ডিসেম্বর ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩১ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩১ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৩১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।