আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত গ্রেপ্তার

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৮ অক্টোবর, ২০২৬ ৯:৫৮ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রাম থেকে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিন্টু সেরনিয়াবাত ওই গ্রামের মৃত ফজলুল হক সেরনিয়াবাতের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সেরাল এলাকায় জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির লক্ষ্যে সড়কে মিছিল করার প্রস্তুতি নেওয়া হয়। এতে মিন্টু সেরনিয়াবাতসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ওই ঘটনার পর আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার সূত্র ধরেই বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।