এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালেরর আগৈলঝাড়ায় কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বসির আহম্মেদ পান্না।
বুধবার দুপুর ২টায় উপজেলা সদরে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাকক্ষে সভাপতি মোঃ শামিমুল ইসলাম শামিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজমুল রিপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, দলীয় প্রভাব মুক্ত নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ আলোচনা করা হয়।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বসির আহম্মেদ পান্না দলীয় প্রভাব মুক্ত নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ তৈরি সংক্রান্ত বিষয় সাংবাদিকদের মতামত গ্রহণ ও উপরোক্ত বিষয় সমূহ রাজনৈতিক, প্রশাসনিক ব্যক্তিবর্গের সমন্বয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, কে এম আজাদ রহমান, অপূর্ব লাল সরকার, সহ সভাপতি বিপন বিশ্বাস মো: জহিরুল ইসলাম সবুজ, এইচ এম মাসুম, সাইফুল মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, মো. লুৎফর রহমান মানিক, বিকাশ চন্দ্র রায়,কোষাধ্যক্ষ মো.মনিরুজ্জামান, স্বপন দাস, পলাশ দত্ত, মো. আকতারুজ্জামান, জগদীশ মন্ডল, মলয় বিশ্বাসস, শফিকুল ইসলাম, তাসদিত হায়দার সাজিদ, মো. দিদার হোসেন, উপেন মজুমদার, বিপ্লব গাইন, মো. সরোয়ার আলম সরদার প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আগৈলঝাড়া উপজেলার উন্নয়ন নিয়ে আগামীদিনের কর্মপরিকল্পনার বিষয়েও মত প্রকাশ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।