এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীতে উৎপাদিত মাছ জেলা থেকেই সরাসরি কার্গো ফ্লাইটের মাধ্যমে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি জানান, এ লক্ষ্যে রাজশাহী বিমানবন্দর সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় বিশেষায়িত অবকাঠামো গড়ে তোলা হবে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, “মাছ উৎপাদনে বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বে একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। আগামী দিনে মৎস্য খাত দেশের সামগ্রিক অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে।”
তিনি আরও জানান, রাজশাহীর আশপাশের খাল-বিলগুলো সংস্কার করে মাছ চাষের উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় চাষিরা মানসম্মত মাছ উৎপাদন করে বিদেশে রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এ সময় তিনি চাষিদের দেশীয় পদ্ধতি অনুসরণ করে সম্পূর্ণ নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের আহ্বান জানান।
ভবিষ্যতের বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, “আগামী দিনে বিশ্বে মিঠা পানির গুরুত্ব ও মূল্য জ্বালানি তেলের চেয়েও অনেক বেড়ে যাবে। আমাদের দেশের মিঠা পানির বিশাল প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে অর্থনৈতিক সম্ভাবনাকে এগিয়ে নিতে হবে।” একই সঙ্গে তিনি তরুণ প্রজন্মকে সম্ভাবনাময় মৎস্য খাতে উদ্যোক্তা হিসেবে যুক্ত হওয়ার আহ্বান জানান।
এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মন্ত্রী রাজশাহী কালেক্টরেট পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন। পরে নগরীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আনম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন এবং রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া প্রমুখ।
ফেব্রু ১৪, ২০২৫
মে ৯, ২০২৫
জুলাই ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।