এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর সদর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় ফরাজী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক কেনাবেচায় সহযোগিতার অভিযোগে তরিকুল ইসলাম সজল (২৬) নামে আরও একজনকে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হৃদয় ফরাজী পিরোজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাছিমপুর এলাকার নাছির ফরাজীর ছেলে। অপর আটক তরিকুল ইসলাম সজল একই এলাকার দেলোয়ার শেখের ছেলে।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে পিরোজপুর সদর থানার একটি দল পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় ২ নম্বর ওয়ার্ডের কুমারখালী গ্রামের পাকা সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে।
আটকের পর দেহ তল্লাশি চালিয়ে হৃদয় ফরাজীর পকেট থেকে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। তবে তরিকুল ইসলাম সজলের কাছ থেকে কোনো মাদক পাওয়া না গেলেও, তিনি হৃদয় ফরাজীকে মাদক কেনাবেচায় সক্রিয়ভাবে সহযোগিতা করছিলেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে হৃদয় ফরাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় এবং তরিকুল ইসলাম সজলের বিরুদ্ধে একই আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার ও তার সহযোগীকে আটক করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।"
সেপ্টেম্বর ১৫, ২০২৫
সেপ্টেম্বর ৬, ২০২৬
জানু ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।