এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দিনাজপুরের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্বামীর লোহার শাবলের আঘাতে কুলসুম আক্তার মিমি (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মানিক হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে ফুলবাড়ী পৌর শহরের স্বজনপুকুর বুন্দিপাড়া গ্রামে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত কুলসুম আক্তার ওই এলাকার মৃত আব্দুল কাশেমের মেয়ে। আটক মানিক হোসেন পূর্ব গৌরীপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই মানিক হোসেন তার শ্বশুরবাড়িতে ঘরজামাই থাকতেন। তাদের দাম্পত্য জীবনে তিনটি ছেলেসন্তান রয়েছে। মানিক কোনো কাজকর্ম না করায় পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ ও পারিবারিক কলহ লেগে থাকত।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার ভোরে কুলসুম তার স্বামী মানিককে অন্য রুমে গিয়ে ঘুমাতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মানিক ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করতে থাকেন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে ঘরে থাকা লোহার শাবল দিয়ে কুলসুমের মাথায় ও বুকে উপর্যুপরি আঘাত করেন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই কুলসুমের মৃত্যু হয়।
এ সময় মায়ের ওপর এমন নৃশংস হামলা দেখে সন্তানদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন। তারা ঘাতক মানিককে হাতেনাতে আটক করে বেঁধে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং মানিককে নিজেদের হেফাজতে নেয়।
মায়ের এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে কুলসুমের বড় ছেলে আল-আমিন কান্নাজড়িত কণ্ঠে বলে, "আমাদের চোখের সামনেই মাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা বাবার ফাঁসি চাই।"
এ ঘটনায় নিহতের মা মেহেরুন নেছা বাদী হয়ে জামাতা মানিক হোসেনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্বামী মানিক হোসেনকে আটক করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নিহত গৃহবধূর মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জুন ৪, ২০২৬
জুন ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।